আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী মির্জপুর উচ্চবিদ্যালয়ে এক মনোমুগ্ধকর তাৎপর্যপুর্ন অনুষ্ঠানের আয়োজন করে।
সূর্যোদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তবে ভাষা শহীদদের স্মরণে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা । সকাল আটটায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় । সকাল নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানটি শুরু হয়।
বিদ্যালয়ের শহীদ মিনারে প্রধান শিক্ষক জনাব আতিকুর রহমানের নেতৃত্বে পুস্পর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সন্মানিত শিক্ষক মন্ডলী সহকারী প্রধান শিক্ষক বাবু লিটনময় দে,জনাব নুরুল আলম, ফজলুল করিম, নুরুল ইলাম কতুবী,জনাবা রুবিনা আকতার, রমা দেবী, সৈয়দ আশরাফুল ইসলাম, রাজু দাশ গুপ্ত, জাহেদ ইসলাম, নিগার শারমিন, মেহেরুন নেছা, পার্লি চাকমা, এবং মো. একরামুল হক প্রধান শিক্ষক এবং শিক্ষকগণ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একুশে ফেব্রুয়ারি উপর গুরুত্বারোপ করে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন।