নোয়াখালীর সেনবাগে রেস্তোরাঁ ব্যবসায়ী মহিন উদ্দিন (৪৫) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী।
শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের হরিণকাটা গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত মহিন উদ্দিন একই গ্রামের ফকির বাড়ির রুহুল আমিনের ছেলে। সে চট্টগ্রামে রেস্তোরাঁ ব্যবসা করত। তিনি ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট রাতে স্ত্রী রজ্জবের নেছা রিনা (৩৫) স্বামী মহিন উদ্দিনকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে পরকীয়া প্রেমিক মাসদসহ সহযোগীরা নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ রজ্জবের নেছা রিনাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে সে পরকীয়া প্রেমিক মাসুদসহ মহিন উদ্দিনকে হত্যা করেছে বল আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। ঘটনার একমাস ৭ দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যাকারী মাসুদসহ তার সহযোগীদের গ্রেফতার করতে পারেনি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত মহিন উদ্দিনের মা রাহেলা বেগম, মেয়ে ফাতেমাতুজ জোহুরা, স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) সাখাওয়াত হোসেন উজ্জল প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।