সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি ও সমমনা দলগুলো আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা দেশব্যাপী হরতাল ডেকেছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং মির্জা ফখরুলসহ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর মুক্তির দাবিতে চলমান যে আন্দোলন, তারই ধারাবাহিকতায় আগামী ১৮ ডিসেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ঘোষণা করছি। ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করার সমালোচনা করে রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেন, ‘দেশে কি জরুরি অবস্থা জারি হয়েছে?’ তিনি এ সময় নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করেন।