সেরা সিনেমার পুরস্কার পেল ‘টুয়েলভথ ফেল’

ভারতের গুজরাটের গান্ধীনগরের গিফট সিটিতে রোববার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয় বলিউড ইন্ডাস্ট্রির ৬৯তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড।  সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘টুয়েলভথ ফেল’।

এদিন পুরস্কার হিসেবে ব্ল্যাক লেডি ট্রফি গ্রহণ করেন সিনেমাটির অভিনেতা বিক্রান্ত মেসি, মেধা শঙ্করসহ অভিনয় শিল্পীরা।

এছাড়া সেরা অভিনেতা পুরস্কারও জিতেছেন বিক্রান্ত মেসি।  আর সেরা পরিচালক হয়েছেন সিনেমাটির নির্মাতা বিধু বিনোদ চোপড়া।

‘টুয়েলভথ ফেল’ সিনেমা ইউপিএসসি শিক্ষার্থীদের সংগ্রামের ওপর তৈরি।  বাস্তবের আইপিএস অফিসার মনোজ কুমারের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আইপিএস হয়ে ওঠার সত্যি ঘটনা তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

বিশ্বজুড়ে সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে।  কমল হাসান, সঞ্জয় দত্ত, ঋষভ শেট্টি, ফারহান আখতারের মতো গুণী অভিনেতারা সিনেমাটির প্রশংসা করেছেন।

এবারের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের সন্ধ্যা রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, কারিনা কাপুর খান, জাহ্নবী কাপুর, সারা আলি খান ও কার্তিক আরিয়ানদের পারফরম্যান্স জমজমাট ছিল।

নির্মাতা ও টক শো হোস্ট করণ জোহর, অভিনেতা আয়ুষ্মান খুরানা ও মনীশ পল ছিলেন এবারের আয়োজনের সঞ্চালনায়।