চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে একই দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ।
তিনি বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, নাশকতা, সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় ১৮টি মামলা বিচারাধীন। এর মধ্যে কয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।