সীতাকুণ্ডে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালিত হয়।
এ সময় রাস্তায় অবৈধ পার্কিং করে গাড়ি দাঁড়িয়ে রাখার দায়ে বিভিন্ন পরিবহনকে ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগীতায় ছিলেন বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা।