সিআইপি ফখরুলের শখের আমবাগানে ‘দুষ্কৃতিকারী’র হানা

দুবাইয়ে বিশিষ্ট ব্যবসায়ী রেমিট্যান্স যোগানদাতা সিআইপি ফখরুল ইসলাম খানের শখের আম বাগানে হানা দিয়েছে দুষ্কৃতিকারীরা। লোডশেডিংয়ের সুযোগকে কাজে লাগিয়ে প্রায় অর্ধশতাধিক গাছের আম চুরি করে নিয়ে যায়।

শুক্রবার (১০ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে নিজের ফেসবুক আইডিতে লাইভ করে অভিযোগ করেন ফখরুল ইসলাম খান নিজেই।

তিনি জানান, উপজেলার রসুলপুর এলাকার গ্রামের বাড়িতে নানা প্রজাতির প্রায় অর্ধশতাধিক গাছের সব আম চুরি করে নিয়ে যায় চোরের দল। আমগুলো যেমন ছিল আকারে বড় এবং সু-স্বাদু।

ফেসবুক লাইভে দেখা যায়, শখের বাগানের আম চুরি হওয়ায় তিনি অত্যান্ত মর্মাহত। তিনি বলেন, আমি প্রতি বছর লাখ লাখ টাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যয় করি। আমি বিশ্বাস করি, কোনো দরিদ্র জনগোষ্ঠীর মানুষ এসব আম চুরি করেনি। আমাকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্যই একটি গোষ্ঠী এই কাণ্ড ঘটিয়েছে।