সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহকে সভাপতি ও সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, কেওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওচমান আলী ও পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান আ.ফ.ম মাহবুবুল সিকদারকে সহ-সভাপতি এবং ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন টিপুকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়া, অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সদস্য করা হয়।
সমিতিতে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরকে উপদেষ্টা করা হয়েছে।
চট্টগ্রাম-১৫ আসনের এমপি এম এ মোতালেবের স্বাক্ষরে এ কমিটি অনুমোদিত হয়।