চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে চোর সন্দেহে গাড়ী চালক মো. মহিউদ্দিনের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মটর চালক লীগের উদ্যোগে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
আজ সকালে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বান্দরবান রাস্তার মাথা সংলগ্ন পুলিশ বক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মটর চালক লীগের সাধারণ সম্পাদক রফিক ওমরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি মাহবুবুল আলমসহ উপজেলা, পৌরসভা,ইউনিয়ন আওয়ামী মটর চালক লীগের নেতৃবৃন্দরা।
মহিউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, নিহত মহিউদ্দিনের মত একজন নম্র ভদ্র ও ধার্মিক ছেলে ছদাহায় আর নেই বললেই চলে। অথচ তাকেই চোর অপবাদ দিয়ে সংঘবদ্ধ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।