সন্দ্বীপে মাষ্টার ছায়েদুল হক ফাউন্ডেশন উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

সন্দ্বীপ উপজেলায় ছায়েদুল হক ফাউন্ডেশন আয়োজনে প্রতিবছরের ন্যায় গরীব দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে মগধরা ইউনিয়ন মাষ্টার ছায়েদুল হক ফাউন্ডেশন নিজস্ব কার্যালয়ে ছায়েদুল হক ফাউন্ডেশন নির্বাহী পরিচালক রেজাউল করিম এর সভাপতিত্বে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন হাজী আব্দুল্যাহ তৈয়বুল নুর দারুস সালাম ক্যাডেট মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম।

হাজী আব্দুল্যাহ তৈয়বুল নুর দারুস সালাম ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাষ্টার ছায়েদুল হক ফাউন্ডেশন উপদেষ্টা বখতিয়ার উদ্দিন রানা (ইউএসএ) প্রবাসী পৃষ্ঠপোষকতায় ২০৫ জন অসহায়, গরীব, দুস্হ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং মগধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছায়েদুল হক ফাউন্ডেশন সহ-সভাপতি মাওলানা কাজী নিজাম উদ্দিন, সহ- সম্পাদক মো; মোস্তফা, সদস্য মোহাম্মদ আলী,সমাজ সেবা সম্পাদক ডা: জামশেদ উদ্দিন, কোষাদক্ষ রহিম উদ্দিন সওদাগর,সহ-কোষাদক্ষ সাজেদুল করিম তুহিন সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম আনোয়ার হোসেন বলেন, মাষ্টার ছায়েদুল হক ফাউন্ডেশন মানবতার সেবায় কাজ করাই এর মূল লক্ষ্য ও প্রতিষ্ঠিত। এ পর্যন্ত বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে। এর মধ্যে শিক্ষা বৃত্তি, শীত বস্ত্র, ঈদ সামগ্রী, মুক্তিযোদ্ধা সম্মাননা, ফ্রী মেডিকেল ক্যাম্প, অসুস্থদের চিকিৎসা সেবা। আজ চাল, মুড়ি, ছোলা, তৈল, পেঁয়াজ, খেজুর, আলু, চিনি বিতরণ করছে। এ সময় তিনি সকল বিত্তবানদের তাদের সাধ্যমত দান করার আহ্বান জানান।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম বলেন, আমরা শুধু ইফতার সামগ্রী বিতরণ করি না, এর বাহিরে আরো নানা ধরনের কাজ করে থাকি। যেমন- মাষ্টার ছায়েদুল হক মেধাবৃত্তি কর্মসূচি, শিক্ষাবিদ ছায়েদুল হক চ্যারাটি চিকিৎসা সেবা, সহিহ নামাজ, সুরা, ক্বেরাত ও কোরআন শিক্ষা কার্যক্রম, শিক্ষাবিদ ছায়েদুল হক গণপাঠাগার, শিক্ষাবিদ ছায়েদুল হক অবৈতনিক শিক্ষা কার্যক্রম, শিক্ষাবিদ ছায়েদুল হক আর্থিক অনুধান কেন্দ্র, নাগরিক স্মরণ সভা, ধর্মীয় আলোচনা সভা ও ইফতার মাহফিল, শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন জাতীয় দিবস, শিক্ষাবিদ ছায়েদুল হক এর জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন, শিক্ষাবিদ ছায়েদুল হক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।