সন্দ্বীপে জায়গা সম্পত্তির জেরে বাঁশ দিয়ে ঘর অবরুদ্ধ করে রাখার অভিযোগ 

সন্দ্বীপ প্রতিনিধি।। সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আজিমের গৌ বাড়ির জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে  বসত ঘরের চলাচলের সামনে উঠানে বাঁশ দিয়ে একটি পরিবারের ৫ জন সদস্যকে  কে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের পক্ষে অভিযোগ কারি নুরনাহার( ৫৫) বলেন আমরা দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করে আসছি, আমাদের টোটাল ৫ কাটা জমির কাগজ পত্র ও দলিল রয়েছে, আমার স্বামী মৃত্যু বরণ করছে আজ ৩ বছর, তখন থেকে  ফয়সাল, কাউছার, রাসেল শিপন, ও জামশেদ আমাদের উপর অত্যচার করে আমাদের ঘর থেকে বের হতে দিচ্ছে না, সব সময় হুমকি দামকি দেয়। তবে এ অভিযোগ অস্বীকার করছেন ফয়সাল ও কাউছার।
বিষয়টি নিয়ে জানতে চাইলে গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা বলেন দুই পক্ষের বার বার শালিসি বৈঠক হয়েছে দুই পক্ষের বেন্টর  কাগজ পত্রদি যাচাই কেরে উভয়ে আড়াই কাঠা করে পাবে বলা হয়েছে, এ বিষয়ে নুর নাহার আদালতে একটি মামলা করছেন,  ঘর অবরুদ্ধ রাখার বিষয়ে আমার জানা নেই তবে কারো চলাচলের পথ বন্ধ করা অন্যায়।