শাকিব-নিশোকে দেখতে মুখিয়ে আছেন রাজ

সময়ের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ।  এবারের ঈদে বড় পর্দায় না রাজের দেখা মিলবেক ছোট পর্দায় ।  তাই বলে কি সিনেমা হলে থাকবেন না তিনি?  জানালেন, অবশ্যই থাকবেন।  ঈদে শাকিব খান ও আফরান নিশোকে বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন এ অভিনেতা।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রাজ জানান, নিয়মিত দেশ ও দেশের বাইরের সিনেমা দেখেন তিনি।  এবার ঈদে তার আগ্রহের কেন্দ্রে আছে দুটি সিনেমা।  একটি শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’, অন্যটি আফরান নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’।

রাজ লেন, “প্রিয়তমা’ ছবিতে শাকিব ভাইয়ের ফার্স্টলুক দেখে তো জাস্ট ওয়াও লেগেছে।  আমার মনে হয়, একজন ফিল্মস্টারের ওই ধরনের এন্ট্রি, ওই রকম ধামাকা দরকার।  ‘সুড়ঙ্গ’ নিশো ভাইয়ের প্রথম সিনেমা।  এর আগে ফিকশন, ওটিটি করার পর এবার ফিল্ম করেছেন।  সব মিলিয়ে দুটি সিনেমা নিয়ে আমি খুব আশাবাদী।  মনে হয় এবার দারুণ কিছু হবে।  এমনিতে আমি নিয়মিত প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখি।  এবারও ব্যতিক্রম হবে না। ”

এবারের ঈদে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে শরিফুল রাজকে।  আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘রক্তজবা’।  এতে তার বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।  এছাড়া বিঞ্জে মুক্তি পাবে সাত পর্বের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি ২’।