‘লোহাগাড়াকে স্মার্ট উপজেলায় পরিণত করতে ঈগল মার্কায় ভোট দিন’

বড়হাতিয়া ও আধুনগরে গণসংযোগকালে আব্দুল মোতালেব

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেন, সাতকানিয়া-লোহাগাড়া উপজেলায় শেখ হাসিনার অসমাপ্ত উন্নয়ন কাজ ও স্মার্ট উপজেলায় পরিণত করতে আগামী ৭ জানুয়ারী স্ব-স্ব ভোট কেন্দ্রে এসে নির্ভয়ে ঈগল মার্কায় ভোট দিন।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ও আধুনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা, গণসংযোগ ও পথসভায় বক্তব্য প্রদানকালে আব্দুল মোতালেব সিআইপি ভোটারদের কাছে এ আহ্বান জানান।

এদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের উত্তর বড়হাতিয়ার বড়ুয়া পাড়া, মোহছেন চৌধরী পাড়া, সেনেরহাট, মনুফকির হাট, কুমিরাঘোনা বাজার, হাটখোলা মুড়া, তিন পথের মাথা এলাকায় প্রচারণা, গণসংযোগ ও পথসভা করেন ঈগল প্রতিকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মোতালেব।

এসব পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য রফিকুল ইসলাম, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন রাজিব, উপজেলা যুবলীগের সদস্য জাহিদুল কবির সুমন, জয়নাল আবেদীন, নাজিম উদ্দিন, লিটন চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা বাহাদুর চৌধুরী, মাস্টার মোস্তাক আহমদ, আক্কাস আহমদ, নুরুল কবির চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার সুমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, সহ-সভাপতি রিজভী ওয়াহিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াদ প্রমুখ।

বিকাল ৩টা থেকে আধুনগর ইউনিয়নের রশিদার ঘোনা, কুলপাগলী, হরিণা, চেদিরপুনি বড়ুয়া পাড়া, মছিদিয়া ও আধুনগর খাঁন হাটে প্রচারণা, গণসংযোগ ও পথসভা করেন।

আধুনগর ইউনিয়নের পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সহ-সভাপতি আলহাজ্ব আয়ুব মিয়া, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলী আহমদ, এডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী, আধুনগর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল হাসান, ইউপি সদস্য আবুল হাসান ও বিএনপি নেতা ফরিদ উদ্দিন মেম্বার প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ইউনিয়ন-ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।