রামুতে সড়ক দুর্ঘটনায় হতাহত ৩

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার রশিদনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হামিদ পাড়া গ্রামের বাবুল ড্রাইভারের ছেলে। এ সময় আহত হয়েছে আরো ২ জন।

বৃহস্পতিবার (১ ফ্রেবুয়ারী) সকাল ৮টার দিকে রশিদনগর পানির ছড়া বাজারে মার্সা গাড়ির ধাক্কায় মাহিন্দ্রা গাড়িতে থাকা সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এ ঘটনায় মাহিন্দ্রা গাড়িতে থাকা অপর দুই যাত্রী একই ইউনিয়নের আশরাফ ও রহমান আহত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা ইউনুছ জানান, পানিরছড়া বাজারে যাত্রীবাহী মার্সা গাড়ির ধাক্কায় হামির পাড়া গ্রামের সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা গেছেন।