বিশ্ব সৎসঙ্গের পরমপূজ্যপাদ আচার্য্যদেব এর ৫৭তম জন্মদিন উপলক্ষে সৎসঙ্গ বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে কাপ্তাই সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার (৭ জুন) সকালে সংগঠনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি ইষ্টপ্রাণ সঞ্জীব সুশীল, সাধারণ সম্পাদক দ্বিপায়ন সুশীল,সহ-সভাপতি ব্রতধারী শিক্ষক সুবীর আচার্য্য, যুগ্ম সম্পাদক ব্রতধারী ডাঃ রাজীব শীল, সহ-অর্থ সম্পাদক রুপায়ন সুশীল, সাংগঠনিক সম্পাদক সুভাষ দেব, সদস্য সুমন দে, জিতু দেব, ইমন সুশীল প্রমুখ। “ফল বৃক্ষে ভরব দেশ, বদলে যাবে বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে সৎসঙ্গ বাংলাদেশের বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়। শেষে সৎসঙ্গ বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি সঞ্জীব সুশীলের বাসায় বিশেষ সৎসঙ্গ অনুষ্ঠিত হয়।