রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের রাউজানে একটি দ্রুতগামি মোটরসাইকেলের ধাক্কায় সেলিম উদ্দীন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গত রবিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে রাউজান পৌরসভার সুরেশ বিদ্যায়তন সংলগ্ন এলাকায় তাকে ধাক্কা দিয়ে একটি মোটরসাইকেল পালিয়ে যায় বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী।

নিহত সেলিম রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের মো. বাদশা মিয়ার ছেলে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, সড়কের পাশে আহত অবস্থায় পাওয়া এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করালে তিনি মারা যান বলে তথ্য পেয়েছি। তবে কি গাড়ি ধাক্কা দিয়েছে সে বিষয়ে আমি আবগত নই।