চট্টগ্রামের রাউজানে বরই গাছের সাথে ফাঁস লাগিয়ে জেসমিন আকতার (৩০) নামের দুই সন্তানের জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে পুলিশ তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। উপজেলার পূর্ব রাউজানের শাহ সুলতান পাড়ার খোরশেদ আলমের মেয়ে নিহত জেসমিনের দুই ছেলে রয়েছে।
স্থানীয়রা জানান, রাউজানের বিনাজুরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুরের মো. আনোয়ারের স্ত্রী জেসমিন রাতে স্বামীর সাথে ঘুমিয়ে যায়। রাতের কোন একসময় ঘরের পাশে একটি বরই গাছের সাথে রশি দিয়ে আত্মহত্যা করে। তবে গাছের উচ্চতার সাথে এই ঘটনা রহস্যজনক মনে করছেন অনেকে।
নিহতের মা ও ভাই খোকনের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা এ ঘটনার বিচার চান। নিহতের স্বামী আনোয়ার বলেন, রাতের কোন একসময় ঘরের বাহিরে গিয়ে সে আত্মহত্যা করে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। বিস্তারিত তদন্তে জানা যাবে।