রাউজানে দক্ষিণ পূর্ব কোতোয়ালি ঘোনা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন’র ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাউজানের দক্ষিণ পূর্ব কোতোয়ালি ঘোনা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) জুমার নামাজের পর ৪নং গহিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বায়তুল আজিজ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে ইফতার সামগ্রী ও উপহার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এরপর সিএনজি চালিত অটোরিকশাযোগে গরীব-অসহায়দের ঘরে ঘরে ইফতার সামগ্রী ও উপহার পৌঁছে দেওয়া হয়।

এর আগে নুরানি বোর্ডের প্রশিক্ষক মাওলানা মুহাম্মদ মুফতি সেলিম উল্লাহের পরিচালনায় পবিত্র খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ইফতার সামগ্রী ও উপহার বিতরণ কর্মসূচীর শুরু করা হয়।

এতে দক্ষিণ পূর্ব কোতোয়ালি ঘোনা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ রুবেলের পরিচালনায় উপস্থিত ছিলেন সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ গিয়াস(২)। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

দক্ষিণ পূর্ব কোতোয়ালি ঘোনা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ রুবেল বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো গরীব-অসহায় পরিবারের তালিকা প্রণয়ন করে তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা প্রবাসে থাকলেও দেশের গরীব, দুস্ত ও অসহায় মানুষের জন্য আমাদের হৃদয় কাঁদে।তাই প্রবাসীদের সহযোগিতায় দক্ষিণ পূর্ব কোতোয়ালি ঘোনা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা গরীব, দুস্থ ও অসহায় মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী ও উপহার পৌঁছে দিয়েছি। ভবিষ্যতেও আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’