রাউজানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাসন্তী পূজা

রাউজানের বিনাজুরী মিতালী সংঘের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা। বাসন্তী পূজাকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক আলোকসজ্জা করা হয়। বৃহৎ আয়োজনে অনুষ্ঠিত এই বাসন্তী পূজা অনুষ্ঠানে হাজারো মানুষের সমাগম ঘটে।

বুধবার (১৭ এপ্রিল) বিনাজুরী ইউনিয়নের বারোয়ারী পূজা মণ্ডপে মহা নবমীতে নবমী বিহিত পূজা, মায়ের ভোগ নিবেদন, ধুনচি নৃত্য, আলোচনাসভ, ডিজিটাল আরতীসহ নানা কর্মসূচী পালন করা হয়।

এতে অতিথি ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুদীপ সরকার, সাধারণ সম্পাদক নেপাল বিশ্বাস, বিনাজুরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নেপাল মাহজান, ফনি ভূষণ দত্ত, শ্রী শ্রী বাসন্তী পূজা উদযাপন কমিটির সভাপতি শতদল সরকার বাবু, সাধারণ সম্পাদক জুয়েল মহাজন।

পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি শ্রী মানস কুমার দত্ত, রুপন দত্ত, পলাশ চৌধুরী, রিটন দাশ, সুজন দাশ, ঝুলন সিংহ, বিকাশ সিংহ, বাসু দে, জনি দাশ, মাইকেল দে, তপন সিংহ, সহ-সাধারণ সম্পাদক সুমিত সরকার, নয়ন বিশ্বাস, অলক বৈদ্য, রাজেস বিশ্বাস, সোহেল দত্ত, খোকন দে, বাসু মজুমদার, তপন দে, অর্থ সম্পাদক বিধান সিকদার, সহ-অর্থ সম্পাদক রকি চৌধুরী, প্রীতম বিশ্বাস, দীপ্ত বিশ্বাস, নিকেল দে।

গত রবিবার (১৪ এপ্রিল) মহাষষ্ঠীর শ্রী শ্রী বাসন্তী দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা, সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিজয়া দশমীতে মায়ের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শ্রী শ্রী বাসন্তী পূজা।