রসুলপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন: ফারুক-জুয়েল প্যানেলের ৪ প্রার্থীর বিজয়

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯জুন, বুধবার রসুলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনে ফারুক-জুয়েল প্যানেলের ৫সদস্যের মধ্যে ৪জন সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবং তাদের প্রতিদ্বন্দ্বী ফজলুর রহমান প্যানেলের ৫ সদস্যের মধ্যে ১জন নির্বাচিত হয়েছেন।
চারজন সাধারণ অভিভাবক সদস্য পদে ফারুক জুয়েল প্যানেলের শফিকুল ইসলাম ১২৮ ভোট পেয়ে (প্রথম), আঃ সালাম ১২০ পেয়ে (দ্বিতীয়), মো. লুৎফর রহমান ১১০ ভোট পেয়ে (তৃতীয়) ও ফজলুর রহমান প্যানেলের মো. ইলিয়াস মিয়া (৯৯) ভোট পেয়ে (চতুর্থ) নির্বাচিত হন।
এছাড়াও একজন সাধারণ অভিভাবক সদস্য (সংরক্ষিত মহিলা) পদে ফারুক-জুয়েল প্যানেলের নূরজাহান ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
এই নির্বাচনের পূর্বে সাধারণ শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে মো. মাঈন উদ্দিন, মুহাম্মদ সিদ্দিকুর রহমান ও সাধারণ শিক্ষক প্রতিনিধি সদস্য (সংরক্ষিত মহিলা) হিসেবে রহিমা বেগম নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ১৯জুন অনুষ্ঠিত নির্বাচনের সাত কার্যদিবসের মধ্যে নির্বাচিত ৪জন অভিভাবক সদস্য, ১জন মহিলা অভিভাবক সদস্য, ৩জন শিক্ষক প্রতিনিধি সদস্য, ১জন প্রতিষ্ঠাতা সদস্য ও ১জন দাতা সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হবে। সভাপতি নির্বাচিত হওয়ার পর কমিটির প্রথম মিটিংয়ে আরো একজন বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত করার মাধ্যমে ১২জনের একটি পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
এদিকে ফারুক-জুয়েল প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হিসেবে রসুলপুর গ্রামের অবসরপ্রাপ্ত মেজর শাহাজান কবিরকে মনোনীত করা হয়। এবং ফজলুর রহমান প্যানেলের সভাপতি প্রার্থী হিসেবে মো. কামরুল ইসলামসহ দুজনের নাম শোনা গেলেও কৌশলগত কারণে তাদের একক প্রার্থীর নাম ঘোষণা করেননি এখনো।