মেয়েদের পড়ালেখার বিষয়ে সরকার খুবই আন্তরিক : ব্যারিস্টার আনিস

হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায়, ষষ্ঠ ও একাদশ শ্রেণীর নবীনবরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (০৩ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের বিরুধী দলীয় উপনেতা ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে নারীরাও এখন সমান তালে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মেয়েদের পড়ালেখার জন্য সরকার অত্যন্ত আন্তরিক। বিভিন্ন ক্ষেত্রে নারীদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছেন। এক সময় মেয়েরা চাকরি করার মতো পরিবেশ না থাকলেও এখন কর্মজীবী নারীর সংখ্যা বাড়ছে। আগামীতে আরও বেশি সুযোগ তৈরি হবে। বিদ্যালয়ের পাঠ শেষ করে উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেবল উচ্চশিক্ষা গ্রহণই নয়, নিজেদের মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব মো.নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, পারভীন মাহমুদ(এফসিএ), মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মাইনুদ্দিন মজুমদার, জা.অ.সু.ফা.ডি.মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব ইউনুচ গণি চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য গভর্ণিং বডি গোবিন্দ প্রসাদ মহাজন, ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় গভর্ণিং বডির সভাপতি এড.শামিম, রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিকের চেয়ারম্যান মো.রাশেদ। এতে বিশেষ অতিথি ছিলেন, মডেল থানার ওসি মো.মনিরুজ্জামান।