মির্জাপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার দিবস উদযাপন

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নে স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন করা হয়।

স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের মধ্যে বর্ণাঢ্য র‍্যালি, শোভা যাত্রা, আলোচনা সভা, ফ্যাস্টুন ও চিত্রকল্প প্রদর্শনী এবং ইউনিয়নের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে এলাকার জনসাধারনের মধ্যে মত বিনিময় করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৩ মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃআক্তার হোসেন, ইউনিয়নের সদস্যরা ও স্থানীয় জনসাধারণ।