নোয়াখালীর ব্যাপরোয়া গতির জোনাকি বাসের ধাক্কায় মিরসরাইয়ে এক হাফেজের মৃত্যু হয়েছে। নিহতের নাম হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫)।
শুক্রবার ( ১০ মে) সকাল ৯ টারদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ সাইফুল ইসলাম সাহের খালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ভোরের বাজার এলাকার নুর মোহাম্মদের ছেলে। জোনাকি গাড়ির ধাক্কায় একই সময় খৈয়াছড়া এলাকার শহীদ নামে এক ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কা জনক অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কুমিরা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক জোনাকি বাসটি পুলিশের হেফাজতে রয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।