মার্কিন তরুণীকে কোলে তুলে নাচলেন জায়েদ খান

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান।  বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।  সেখানে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তিনি।  সেই অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন তরুণীর সঙ্গে নাচে-গানে মঞ্চ মাতালেন জায়েদ খান।

গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ঢাকাই সিনেমার এ চিত্রনায়ক।  যুক্তরাষ্ট্রের থেকে জায়েদ খান এ প্রসঙ্গে বলেন, ‘বেশ কয়েকটা শোতে অংশগ্রহণ করেছি।  আরও কিছু শো আছে।

সোমবার (৩ জুন) ছিল ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠান।  সেখানে মার্কিন তরুণীর সঙ্গে মঞ্চে পারফর্ম করেছি।  মানুষের ব্যাপক হাততালি ও প্রশংসা পেয়েছি।  সবাই মেতেছিল আমার নাচে। দর্শকের সাড়াও ছিল অতুলনীয়।’

এ অভিনেতা আরও বলেন, ‘ভার্জিনিয়ায় ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার পারফর্ম ছিল।  এখানে বাংলাদেশি বংশোদ্ভূত দুজন মার্কিন তরুণী আমার সঙ্গে নাচের আগ্রহ প্রকাশ করেন। ’

‘ওদের পূর্বপুরুষ বাংলাদেশি হলেও ওরা যুক্তরাষ্ট্রের নাগরিক।  পরে আমি ওদের নিয়ে প্র্যাকটিস করি।  তারা খুব ভালো করেছে।  অনুষ্ঠানের পর তারা জানিয়েছে দুজনই খুব হ্যাপি। ’

এ আয়োজনে জেমস, তাহসান, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, মোশাররফ করিম, জিয়াউল হক পলাশ, জয় চৌধুরী, প্রিয়মণিসহ একাধিক তারকা বাংলাদেশ থেকে গেছেন।  তার নাচে গানে অংশ নেন।  এর আগে জায়েদ খান নিউইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন।