মায়ের সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

বোয়ালখালীতে মায়ের সঙ্গে অভিমান করে মোহাম্মদ ওয়াজেদ হাসান (১৭) নামের এক মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

সোমবার দিনগত রাত ১টার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডের কমর আলী মিয়াজির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওয়াজেদ হাসান ওই এলাকার শামিমা আক্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘরে দেরি করে আসায় তার মা ঘরের দরজা না খোলার কারণে অভিমান করে ঘরের সামনে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করেছে। ওয়াজেদ হাসান গোমদন্ডী সিনিয়র মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। তিন ভাইদের মধ্যে সে সবার বড়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শর করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।