মায়ের দুধের কোনো বিকল্প নেই : ইউএনও মশিউজ্জামান

হাটহাজারীতে ‘মায়ের দুধের উপকারিতা ও গুড়া দুধের অপকারিতা’ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। । জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম মশিউজ্জামান।

এ সময় তিনি শিশুদের মায়ের বুকের দুধের বিকল্প নেই বলেন, শিশুদের সুস্থ রাখতে মায়েদের সতর্ক ও সচেতন হতে হবে। এতে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, ওসি (ইন্টি) সৈয়দ ওমর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,নিয়াজ মোর্শেদ।

আলোচনা সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিশু কনসালটেন্ট রাশেদুল ইসলাম।