চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার ধান ক্ষেতে মারধরের ঘটনায় আহমেদ হোসেন সোহেল নামে এক ব্যবসায়ীর করা মামলা তুলে নিতে হত্যার হুমকি দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান মুরাদ।
এ ঘটনায় নিরাপত্তা চেয়ে হাটহাজারী সার্কেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রযোজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আদেশ চেয়ে আদালতে আবেদন করেছেন মামলার বাদী আহমেদ হোসেন সোহেল।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম সিনিয়র জুড়িশিয়াল মাজিস্ট্রেট বেগম নাজমুন নাহার আদালতে এই আবেদন করা হয়।
আবেদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবু সায়েম মোহাম্মদ নাসিম উদ্দীন।
তিনি বলেন, আবেদনটি মামলায় নথিভুক্ত করেছেন আদালত। আদেশের জন্য রেখেছেন।
অভিযোগের বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান মুরাদ বলেন, অভিযোগের সবকিছুই ভিত্তিহীন।