মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর কে মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা

মানিকগঞ্জ–১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর-কে মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সকল সদস্যবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাঁর নিজ বাসভবনের সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি -এডভোকেট মো: মামুন মিয়া, সাধারণ সম্পাদক- মোঃ আনোয়ার হোসেনসহ সকল সদস্যবৃন্দ ও মানিকগঞ্জ–১ আসনের অন্তর্ভুক্ত তিনটি উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে এমপি এস এ জিন্নাহ কবীর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেশের ও জাতির স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা গণমাধ্যমের দায়িত্ব।
আমি অবহেলিত মানিকগঞ্জ–১ আসনের এমপি হিসেবে দায়িত্ব নিয়েছি। আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলাই নদীভাঙন কবলিত। দীর্ঘদিন ধরে এখানকার মানুষ চরম অবহেলার শিকার।
তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের সময়ে নদী খনন ও নদীভাঙন রোধের নামে প্রকল্প এনে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে লুটপাট করা হয়েছে। তাঁর সময়ে এসব অনিয়ম বরদাস্ত করা হবে না উল্লেখ করে নদীভাঙন রোধে বাস্তবসম্মত ও টেকসই প্রকল্প গ্রহণের আশ্বাস দেন তিনি।
কঠোর কণ্ঠে এমপি বলেন, “আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি কিংবা আধিপত্য বিস্তারের রাজনীতি চলবে না। কেউ আইন অমান্য করে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য তুলে ধরলে উন্নয়নের পথ সুগম হয়। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাবেন জানিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক করেন— তাঁর নাম ভাঙিয়ে কেউ অনিয়ম বা দুর্নীতিতে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “আমি ক্ষমতার গোলাম হতে আসিনি, আমি মানুষের গোলাম হয়ে থাকতে চাই। সমাজের অবহেলিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
শুভেচ্ছা বিনিময় সভায় সাংবাদিকরা এলাকার নদীভাঙন, যোগাযোগ ব্যবস্থা, বেকারত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললে এমপি আশ্বস্ত করে।

অগ্রাধাধিকারভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।