সন্দ্বীপে মাদক বিক্রির অভিযোগে এস.আই জুয়েল নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে দ্বীপের শিবের হাট সংলগ্ন রাস্তায় স্কুল গেটে খদ্দেরের অপেক্ষায় থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশ তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে। এস.আই জুয়েল ওরপে সাইফুল ইসলাম জুয়েল (৪৫) মাইটভাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের করিমেরগো বাড়ীর মৃত ছিদ্দিক আহাম্মদের পুত্র।
এ ঘটনায় ২৬ জানুয়ারী মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১আওতায় সন্দ্বীপ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।