মাগুরা দুটি আসনে ১২টি মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩

দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা দুটি আসনে ১৫টির মধ্যে ১২টি মনোনয়ন বৈধ ও ৩টি বাতিল করা হয়েছে।

বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ উপস্থিত প্রার্থী ও সাংবাদিকদের জানান, মাগুরা-১ থেকে আওয়ামী লীগ সমর্থিত সাকিব আল হাসান এবং বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এড. কাজী রেজাউল হোসেন সহ মোট ৬জন এবং মাগুরা-২ থেকে বর্তমান সংসদ শ্রী বিরেন শিকদার, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এড. কাজী রেজাউল হোসেন সহ ৬ টি মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। বাতিল হওয়া ৩টি মনোনয়ন বৈধ করনে আদালতে আপিলের সুযোগ রয়েছে।

মাগুরা-১, আওয়ামী লীগের সাকিব আল হাসান, জাতীয় পাটির মোঃ সিরাজুস সায়েফিন সাঈফ, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এড কাজী রেজাউল হোসেন, জাকের পার্টির মোঃ মাসুদ পারভেজ, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্্রন্ট এর কে এম মোতাসিম বিল্লা এবং তৃণমূল বিএনপির সনজয় কুমার রায়।

মাগুরা-২, আওয়ামী লীগের ড. শ্রী বীরেন শিকদার, জাতীয় পাটির মোঃ মুরাদ আলী, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এড কাজী রেজাউল হোসেন, তৃণমূল বিএনপির মোঃ আখিদুল ইসলাম, জাকের পার্টির মোঃ আলী হায়দার, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ আসাদুজ্জামান।

সাকিবের বার্ষিক আয় ৫কোটি ৫৫লাখ ৭১হাজার ২৬২টাকা, বৈদেশিক মুদ্রা প্রায় ২৫হাজার ডলার


অবশেষে হলফনামার ঝাঁপিতে দেখা যায়, সাকিবের বার্ষিক গড় আয় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা, বৈদেশিক মুদ্রা প্রায় ২৫ হাজার ডলার।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেয়া মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় এই আয়ব্যয়ের হিসাব দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার মাগুরা-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাকিব আল হাসান।

তিনি তার হলফনামায় বার্ষিক গড় আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা।বৈদেশিক মুদ্রা দেখিয়েছেন ২৪ হাজার ২৬১ ডলার।ক্রিকেটের বার্ষিক পেশাগত আয় দেখিয়েছেন ৫কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা।অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংক জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা।শেয়ার বাজারে বিনিয়োগ দেখিয়েছেন ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা।সোনা দেখিয়েছেন ২৫ভরি।আসবাপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছে ১৩ লাখ টাকা।জামানতের বিপরীতে ব্যাংকলোন দেখিয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা।ইর্স্টান ব্যাংকে লোন দেখিয়েছেন ১কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা।আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।হলফ নামায় সাকিব নিজের পেশা হিসেবে ক্রিকেটার দেখিয়েছেন।শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাশ উল্লেখ।

সোমবার  জেলা প্রাশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ এ তথ্য নিশ্চিত করে।