চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১৯ জুলাই) সাড়ে ৫টার দিনে লালখানবাজার এলাকায় নির্বাচনী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ— নগরের কাজীর দেউড়ি দলীয় কার্যালয়ের সামনে নূর মোহাম্মদ সড়কে পদযাত্রা শেষে বিএনপির নেতাকর্মীরা এ হামলা ও ভাঙচুর চালিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ‘ওয়াসার মোড়ে বিএনপি নেতাকর্মীদের রিজার্ভ বাস দাঁড়ানো ছিল। পদযাত্রা শেষ করে কিছু নেতাকর্মী সেই বাসে ওঠার জন্য যাচ্ছিল। তারা অতর্কিতে নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাংচুর শুরু করে। আমাদের প্রচারণার একটি পাজেরো, একটি প্রাইভেট কার ও ১০-১৫টি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে। এরপর সড়কেও তারা নির্বিচারে গাড়ি ভাংচুর করে। সব মিলিয়ে ২৫টিরও বেশি যানবাহন তারা ভাংচুর করেছে।’
তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা একত্র হয়ে জিইসি মোড় থেকে দ্রুত ওয়াসার মোড়ের দিকে এগোতে থাকলে তারা বাসে উঠে পালানোর চেষ্টা করে। তখন আমরা ব্যারিকেড দিয়ে বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি। বাসে থাকা হামলাকারীরা নিজেদের উত্তর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শাহাদাত হোসেন বলেন, ‘আমরা কোথাও কোনো ধরনের ভাঙচুর করিনি। আমাদের কর্মসূচি শেষ হয়েছে দেওয়ান হাট মোড়ে। আমাদের কর্মীরা ওয়াসার মোড় দিয়ে ফিরে যাবে কেন?’
এআই