কিশোরগঞ্জের ভৈরবে যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম দ্বীন ইসলাম। সে পৌর শহরের কালিপুর গ্রামের ইব্রাহিম মিয়া ছেলে। শনিবার(২৫ নভেম্বর) দুপুরে শহরের দূর্জয় মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দ্বীন ইসলামে বিরুদ্ধে আদালতে মাদকের একটি মামলা রয়েছে। মামলার আাসমী হিসেবে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। এছাড়াও মামলায় দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। অবশেষে থানার এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব থানার নব যোগদানকৃত ওসি মো. সফিকুল ইসলাম বলেন, আজ দুপুরের যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও জানান, আজ থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। আসামি যেই হোক তাকে ধরা পড়তেই হবে।