ভারত থেকে ১ হাজার মেট্রিক টন টিসিবির ডাল আমদানি

 

 

দ্রব মু্ল্যের উর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের মধ্যে কম মুল্যে বিক্রির জন্য বেনাপোল বন্দর দিয়ে ২৮টি ট্রাকে ভারত থেকে ১ হাজার মেট্রিক টন মসুরের ডাল আমদানি করেছে টিসিবি। ফ্যামেলী কার্ডধারীরা বাজার মুল্যের অর্ধেকের কম দামে কিনতে পারবে এই ডাল।

প্রতি কেজি ডাল আমদানি খরচ ১৩০ টাকা পড়লেও সরকার ৭০ টাকা ভূর্তুকি দিয়ে মাত্র ৬০ টাকায় বিক্রী করবে ডাল। কম দামে টিসিবির পণ্য পাওয়ার খবরে অনেকটা স্বস্তির কথা জানিয়েছেন ফ্যামেলী কার্ডধারী নিম্নআয়ের মানুষ। দ্রুত যাতে ডালের চালান বন্দর থেকে ছাড় হয় সব ধরনের সহযোগীতা করছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

সোমবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে মসুরের ডালবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বানিজ্যিক সংশিষ্ট সুত্রে জানায়, দেশের এক কোটি এক লাখ পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে ২০২২ সালের পহেলা আগস্ট থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি)। নানান প্রকিকুলতার মধ্যেও এ কার্যক্রম এখনও চালু রয়েছে।

কার্ডধারী প্রত্যেক পরিবার ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল,৭০ টাকা দরে এক কেজি চিনি,৩৫ টাকা মুল্যে ২ কেজি পেঁয়াজ,১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন ও ৩০ টাকা দরে ৫ কেজি চাল কিনতে পারবে।

মসুরের ডালের যোগান দিতে সরকার এবার ৫ হাজার মেট্রিক টন ডাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে রোববার ২৮টি ভারতীয় ট্রাকে এক হাজার মেট্রিক টন ডাল আমদানি হয়।

এদিকে স্থানীয় বাজারে প্রতিকেজি মসুরের ডাল ১৪০ টাকা,চিনি ১৬০ টাকা,সোয়াবিন লিটার ১৫০ টাকা ও পেঁয়াজ ৯০ টাকায় বিক্রী হচ্ছে। দ্রব মুল্যের এ উর্ধ্বগতির বাজারে অর্ধেকর কম মুল্যে টিসিবির কাছ থেকে কেনার সুযোগে সন্তোষ প্রকাশ করেছে নিম্ন আয়ের মানুষেরা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল জানান, টিসিবির পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে। দ্রব মুল্যের উধ্বগতীর বাজারে টিসিবির কাছ থেকে কম দামে নিত্য পন্য অনেকে উপকার হচ্ছে।

টিসিবির ডাল সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি আজিজুর রহমান জানান, এবার ৫ হাজার মেট্রিক টন ডাল আসবে। বেনাপোল বন্দর থেকে আমদানিকৃত টিসিবির ডাল ছাড় করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন টিসিবির গোডায়নে।

এর আগে বেনাপোল বন্দর দিয়ে টিসিবির ৮ হাজার মেট্রিক টন মসুরের ডাল ও ৫ হাজার ২০০ মেট্রিক টন ডাল আমদানি হয়েছে বলেও জানান এ প্রতিনিধি।