ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতীয় মালয়লাম এক অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির জানিয়েছে, ভারতীয় মালয়লাম সিরিয়াল ও সিনেমার বেশ পরিচিত মুখ রেঞ্জুষার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

গতকাল (৩০ অক্টোবর) সকালে তিরুঅনন্তপুরুমের নিজ বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে অভিনেত্ররী ঝুলন্ত মরদেহ। জানা যায়, রেঞ্জুষার সঙ্গে তার স্বামীও এ ফ্ল্যাটে থাকতেন। তার স্বামী টিভি ইন্ডাস্ট্রিতে কর্মরত। শাড়ি দিয়ে গলায় প্যাঁচ দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে তার নিষ্প্রাণ দেহ। প্রাথমিকভাবে অনুমান, আত্মহত্যা করেছেন রেঞ্জুষা।

কয়েকটি টিভি সিরিয়ালের মূল চরিত্রে অভিনয় করেছেন রেঞ্জুষা। ‘এন্তে মাথাভু’, ‘মিসেস হিটলার’-এর মতো সিরিয়ালের তার জনপ্রিয়তা বাড়ে। এ মুহূর্তে তাকে দেখা যাচ্ছিল ‘আনন্দরাগম’ সিরিয়ালে। এছাড়াও ‘ভারান ডক্তারানু’ সিরিয়ালে কৌতুক চরিত্রে দর্শকদের মন জয় করেন রেঞ্জুষা।

‘সিটি অফ গড’, ‘মেরিকুনদুরু কুনজাদু’ দুটি সিনেমাতে দেখা গিয়েছে তাকে।

সিনেমা ও সিরিয়ালে কাজ করার পাশপাশি, ভারতনাট্যম নৃত্যশিল্পী ছিলেন তিনি। অভিনেত্রীর মায়ের দাবি বেশ কিছুদিন যাবৎ আর্থিক সঙ্কটে ভুগছিলেন তিনি। সেই কারণে এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে কেউ কেউ বলছেন।