বিয়ের শাড়িতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে আলিয়া ভাট
‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ নায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন আলিয়া
ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নজরকাড়া সাজে সেজেছিলেন আলিয়া ভাট ।এবার শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পেলেন তিনি।
সবার দৃষ্টিতে আসে আলিয়ার পরনের শাড়ি। জীবনের এই বিশেষ দিনের জন্য অভিনেত্রী বেছে নিয়েছেন অপর এক বিশেষ দিনের পোশাক। অনুষ্ঠান শুরুর আগেই রেড কার্পেট থেকেই ভাইরাল হয়ে যায় তার ছবি। এই অভিনেত্রী অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করেছিলেন আগেই। এবার নিজের নাম তুললেন জাতীয় পুরস্কার বিজয়ীদের তালিকায়। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ নায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন আলিয়া।
শিল্পীর জীবনে খুবই তাৎপর্যপূর্ণ এ দিনটিকে আরও বিশেষ করে তুলতে আলিয়া ভাট বেছে নিয়েছিলেন তার বিয়ের শাড়ি। (১৭ অক্টোবর)মঙ্গলবার সকালেই স্বামী রণবীর কাপুরের সাথে তিনি মুম্বই থেকে পাড়ি দেন দিল্লির উদ্দেশে।
ডিজাইনার সব্যসাচীর তৈরি করা আইভরি রঙের বিয়ের সেই শাড়িই আবারও পরেন আলিয়া ভাট। পুরস্কার নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে। আলিয়া ২০২২ সালে বিয়ে করেন। এরপর ২০২৩ সালের এ বিশেষ দিনে আবারও পরেছেন সেই একই শাড়ি।
আলিয়া তার একাধিক সাক্ষাৎকারে একই পোশাক পুনরায় ব্যবহার করা ও টেকসই ফ্যাশনের কথা বলেছেন। সেই ফ্যাশনই তিনি ব্যবহার করলেন নিজের জন্য। ফলে নিজের বিয়ের শাড়ি তিনি সচেতনভাবেই পরেছিলেন এই অনুষ্ঠানে।