প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি ভোটে আসলে তা জাতির জন্য সৌভাগ্য হবে। তিনি আজ রোববার ২৬ নভেম্বর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই কথা বলেন। সিইসি জানান, বিএনপি নির্বাচনে এলে ভোটের তারিখ ঠিক রেখে পুনঃতফসিল হবে। গণভবনে প্রধানমন্ত্রীর নির্বাচনী কার্যক্রম নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গণভবনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করা আচরণ বিধি লঙ্ঘন নয়। সিইসি জানান, ১৮ ডিসেম্বর এর আগে কে কোথায় কী করছেন, সেটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না।