বিএনপি ভুয়া দল, তাদের কর্মসূচিও ভুয়া: ওবায়দুল কাদের 

বিএনপি ভুয়া দল, তাদের কর্মসূচিও ভুয়া বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদ ওবায়দুল কাদের এমপি।
বুধবার (৩ জুলাই) বিকালে সাভার হেমায়েতপুর এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় ও বেনজীর আহমেদ এমপির সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, এডভোকেট কামরুল ইসলাম।
তিনি আরও বলেন,মাস যায় বছর যায় বিএনপি আন্দোলনে আসেনা
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে  মতবিনিময় ও আলোচনা সভায় জেলা উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েক হাজার নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। একপর্যায়ে এই আলোচনা সভাকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সাংসদ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন,  তেঁতুলঝরা ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর।