বাবুনগর মাদ্রাসায় ১০১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ির আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় ১৪ ও ১৫ ডিসেম্বর দু’দিন ব্যাপী ১০১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদরাসার মুুহতামিম আল্লামা শাহ্ মুহাম্মাদ মুহিব্বুল্লাহ বাবুনগরী সভাপতিত্বে হাজারো তৌহিদী জনতার উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদ্রাসার মুুহতামিম আল্লামা শাহ্ মুহাম্মাদ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আল্লাহর কুরআন ও রাসুলের সুন্নাহ’র বাইরে মুসলমানদের কোন শিক্ষা ব্যবস্থা হতে পারে না। এখন ব্যাঙ্গের মতো ব্যাঁ ব্যাঁ এবং বানরের মতো টুং টাং করা চরিত্র নষ্টের অশ্লীল শিক্ষা পদ্ধতি শুরু করার মহাপরিকল্পনা চলছে। এসব ধর্মহীন শিক্ষানীতির চিন্তা বাতিল না করলে আগামী প্রজন্ম হুমকির মুখে পড়বে। এ অবস্থা তৈরি করতে চাইলে হেফাজত মুখ লুকিয়ে বসে থাকবে না।

এছাড়াও হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, আল্লামা মামুনুল হকসহ যেসব আলেমরা জেলে আছেন তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে আলেম-ওলামাদের উপর আরোপি সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এ মাহফিলে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করারও দাবী জানান তিনি।

এতে মুফতি ইকবাল আজিমপুরী ও মাওলানা মুহাম্মদ বাবুনগরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কুরাইশী, মু’ঈনে মুহতামিম মুফতি জসিম উদ্দিন, নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা আবদুল হক হক্কানী, ঢাকার বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মুহতামিম মাওলানা মুফতি আরশাদ রহমানী, সিরাজগঞ্জের মাওলানা আবদুল বাসেত খান, ঢাকার মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা গাজী ছানা উল্লাহ রহমানী, শায়খূল হাদীস মুফতি মাহমুদ হাসান, মাওলানা মাহমুদ হাসান ফতেহপুরী, মাওলানা লোকমান হাকিম, ঢাকা বারিধারা মাদ্রাসার মুফতি মুনির হোসাইন কাসেমী, হেফাজতের সিনিয়র যুগ্ম-মহাসচিব আল্লামা জুনাইদ আল-হাবিব, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি সাখাওয়াত হোসাইন রাযি, মুফতি রেজাউল করিম আবরার, বাবুনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা আবদুল মতিন ধর্মপুরী, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মৌলভী বাজারের মাওলানা বদরুল আলম হামিদী, বাবুনগর মাদ্‌রাসার মুহাদ্দিস মাওলানা হারুন আজিজী নদভী, কক্সবাজারের মাওলানা মোস্তফা নুরী, ঢাকার মুফতি রেজাউল ইসলাম, মেখল মাদ্রাসার মাওলানা ইসমাইল খান, জিরি মাদ্রাসার মুহতামিম মাওলানা খোবাইব, মাওলানা জাকারিয়া আযহারি, মাওলানা হাজী ইউসূফ, মুফতি মুহাম্মদ খালেদ, মাওলানা জাকারিয়া হাসনাবাদী, দোহাজারী মাদ্রাসার মাওলানা আবদুল্লাহ আল-মারুফ, মুফতি আবদুল হামিদ, মাওলানা মোস্তফা আহমদ কাসেমী, মাওলানা ক্বারী আবু সাঈদ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা জুনাইদ বিন জালাল, মাওলানা নুর আহমদ, মাওলানা আনাস সুলতানী প্রমূখ।