বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের ৫১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের ৫১ তম বার্ষিক সাধারণ সভা রোজ সোমবার ৪ ই ডিসেম্বর ২০২৩ ইং ইউনিট এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ অহীভূষণ চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিট এর মাননীয় সেক্রেটার হাজি আব্দুল সাত্তার।

এছাড়া ইউনিট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে অ্যাডভোকেট রেজাউল করিম বাসেত, আলহাজ্ব তোফায়েল হোসেন, মানিক লাল সূত্রধর, রুনা বেগম, নাসরিন ইসলাম সবুজ উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিট এর ইউনিট লেভেল অফিসার ইমরান হুসেন, যুব প্রধান মাহমুদুল হাসান মাহফুজ সহ ইউনিট এর অন্যান্য যুব সদস্য ও আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।