বাঁশখালী বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় হল রুমে প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেহেনা আক্তার কাজমী এবং বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ তোফায়েল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে রেহেনা আক্তার কাজমী বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন চর্চা করতে হবে, অনুধাবন করতে হবে। পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা ছাত্র ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভুমিকা পালন করবে। ওসি তোফায়েল আহমেদ বলেন শিক্ষার্থীদের মোবাইল ও মাদক থেকে দুরে রাখতে অভিভাবক শিক্ষকদের সচেতন হতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়া জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় দুই দিন যাবত দুই দিন যাবত বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন করা হয়। শিক্ষিকা সানজিদা হাবিব এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ইউনুস কামাল চৌধুরী, সুজন চৌধুরী, ঝন্টু কুমার দাশ, পরিচালনা পর্ষদ এর সদস্য ডাঃ জ্যোতিষ চন্দ্র দাশ, অচিন্ত্য দে, শিক্ষক বাবুল দে, হেলাল উদ্দিন, শম্পা দে প্রমুখ।