বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বিভিন্ন উপকরণ দিল এমপি মুজিব

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি নিজস্ব অর্থায়নে উন্নত মানের ফোম, বেডসীট, বালিশ, বালিশের কভার প্রদান করেছেন।

রবিবার (৪ ফেব্রুয়ারী) এসব উপকরণ সংসদ সদস্য মুজিবুর রহমান নিজে উপস্থিত থেকে মেডিকেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করণে এসব উপকরণ সহায়ক হবে বলে জানান কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. ফররুখ আহমদ চিকিৎসকবৃন্দ।

উল্লেখ্য, এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট ও পুরাতন দরজা জানালা সমূহের সংস্কারসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে আগত রোগীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করেন সাংসদ মুজিবুর রহমান সিআইপি।