আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেছে বাঁশখালী উপজেলা প্রশাসন।
দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সাংসদ মুজিবুর রহমান সিআইপি, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার ও প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক প্রদান করেন।
সকালে প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার এর সভাপতিত্বে স্মৃতিচারন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেহেনা আক্তার কাজমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ তোফায়েল আহমেদ।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সুফিয়ান, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, বিআরডিবি কর্মকর্তা এনামুল করিম, শিক্ষক মনতোষ দাশ, শিক্ষক সত্যজিৎ বড়ুয়া প্রমুখ। আলোচনা সভা শেষে একুশের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।