বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মোঃ আরফাত এর বসতবাড়ী। আরফাত ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লালপরী বাপের নতুন বাড়ীর মরহুম মরতুজ আলীর বড় ছেলে।
২২ মে (বুধবার) সকাল ১০.৩০ ঘটিকার সময় আকস্মিকভাবে সৃষ্ট অগ্নিকান্ডে পুড়ে গেছে ঘরে থাকা সব জিনিসপত্র ও নগদ টাকা। জানা যায়, ক্ষুদ্র মুদি দোকানদার মোঃ আরফাত কয়েকদিন আগে ব্যবসা সম্প্রসারনের জন্য নেয়া লোন এর টাকা ঘরে রক্ষিত ছিল। টিনশেডের মাটির ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ঘরের ভিতর থেকে কোন মালামাল বের করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় আনুমানিক তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিবেশি মোঃ ইকবাল জানান, আগুনের কারন জানা যায়নি তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। অধিক তাপমাত্রা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে নিমিষেই সব পুড়ে যাওয়ায় ফায়ার সার্ভিস কে অবহিত করা সম্ভব হয়নি। প্রতিবেশিদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার পুর্বে সর্বস্ব পুড়ে গিয়েছে।