বাঁশখালীতে শিক্ষা সামগ্রী ও বকনা বাছুর বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীতে স্থানীয় সরকার বিভাগের আওতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)র তত্বাবধানে বাঁশখালীর বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাই বেঞ্চ ও লো বেঞ্চ প্রদান করা হয়েছে এবং মংস্য অধিদপ্তরের অধীনে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্লের আওতায় জেলেদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেহেনা আক্তার কাজমী এবং উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে

শিক্ষা সামগ্রী ও জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, শিক্ষা কর্মকর্তা মির্জা মিজানুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, সিপিপি কর্মকর্তা মিঠু দাশ প্রমুখ।