ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে এক ব্যবসায়ীর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারী) ঘটনাটি ঘটেছে বাঁশখালীর চাম্বল বাজারে।
তরুণ ব্যবসায়ী প্রকাশ কর্মকার (২৬) সকাল সাড়ে ৯ টার সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করতে গিয়ে অরক্ষিত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চাম্বল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চাম্বল কর্মকার পাড়ার কমল কর্মকারের একমাত্র ছেলে।
চাম্বল উচ্চ বিদ্যালয়ের ২০১৪ এসএসসি ব্যাচের ছাত্র প্রকাশ কর্মকার ছয় মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।