বাঁশখালীতে বাস হেলপার প্রাণ হারাল সিএনজির ধাক্কায়

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মনির আহমদ (৫৬) নামের এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। মৃত মনির আহমদ উপজেলার পৌরসভাস্থ ৩ নম্বর ওয়ার্ডের উত্তর জলদি নোয়াপাড়ার মৃত কবির আহমদের পুত্র। তিনি বাঁশখালী স্পেশাল সার্ভিসের হেলপার।

সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাঁশখালী প্রধান সড়কের দারোগা বাজারে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী রিফাদুল ইসলাম রুবেল জানান, ষ্টেশনে পার্কিংয়ের জন্য স্থান নির্ধারনে বাসের পিছনে থেকে ড্রাইভারকে সংকেত দিতে ব্যস্থ ছিল। এই সময় দক্ষিন দিক থেকে আসা সিএনজিকে থামার সংকেত দেয়। বেপরোয়া গতির সিএনজিটি তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থা আশংকাজনক হলে গুরতর আহত মনির আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। চমেকে নিয়ে যাওয়ার পর তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কায়কোবাদ বলেন, ‘বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত মনির আহমদ চমেকে মারা যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।