গ্রামের বাঁশখালীতে বজ্রপাতে পারভিন আক্তার(৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নম্বর ওয়ার্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
বজ্রপাতে নিহত পারভিন আক্তার পূর্ব বড়ঘোনার আলীচাঁন বাড়ীর রিকশাচালক আকবর হোসেন এর স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, এনজিও সংস্থা ব্র্যাকের ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য বাড়ি থেকে বের হলে বাড়ির পাশেই বজ্রপাতের শিকার হয়। । বজ্রপাতে পারভিন আক্তারের পুরো শরীর ঝলসে যায়।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চাম্বল একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।