বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক প্রতিরোধে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। স্মার্ট দেশ ও জাতি বিনির্মাণে শিক্ষিত স্মার্ট যুবসমাজ তৈরী করতে হবে। সুন্দর জীবনকে উপভোগ করতে হলে মাদক থেকে দুরে থাকতে হবে।
বাঁশখালী উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রীদের নিয়ে বাল্য বিবাহ, নারী নির্যাতন, কিশোর গ্যাং ও মাদক বিরোধী জনসচেতনতা মুলক সমাবেশে একথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
এ সময় তিনি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মতামত গ্রহণ করেন।
১১ মার্চ (শনিবার) বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোঃ ফখরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র এস এম তোফাইল বিন হোসাইন। মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী পুলিশ কমিশনার (ভুমি) আব্দুল খালেক পাটোয়ারী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ তোফায়েল আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মামুন, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, প্রধান শিক্ষক মনতোষ দাশ।
এসময় বীর মুক্তিযোদ্ধা, বাঁশখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একইদিনে বিকালে জেলা প্রশাসক জঙ্গল জলদী আশ্রয়ন প্রকল্প কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপন ও উপকারভোগীদের মাঝে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন এবং পুকুরিয়া বেলগাঁও চা বাগানে বসবাসকারী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে বিনামুল্যে শিক্ষা উপকরন বিতরন করেন।