বরগুনায় মাছের ঘেরে যুবকের মৃতদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাছের ঘের থেকে দুলাল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে কাকচিড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেলিম পহলানের মাছের ঘের থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

মৃত দুলাল, কাকচিড়া ১ নং ওয়ার্ডের আঃ মালেকের একমাত্র ছেলে।

কাকচিড়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার আলম বলেন দুলাল আমার ওয়ার্ডের বাসিন্দা তার মৃত্যুর খবর শোনামাত্রই ঘটনাস্থলে আসি , তবে আমার জানামতে দুলালের মৃগী (বাই) রোগ ছিলো, হয় তো একারনেই তার মৃত্যু হতে পারে।

তিনি আরো বলেন, যে স্থানে তার মৃত্যু হয়েছে (সেলিম পহলানের মাছের ঘেরে) সেখানে বন-জঙ্গল পরিস্কার করার জন্য ৩ হাজার টাকায় দুলাল চুক্তি নিয়েছিলো, গত ২ দিন সেখানে কাজও করেছে।

এদিকে মৃত দুলালের পরিবারের লোকজন মিডিয়ার সামনে ডাক-চিৎকার দিয়ে বলেন জমিজমার জেরে দুলালকে খুন করা হয়েছে। তারা বলেন গতকাল বৃহস্পতিবার থেকেই দুলালকে পাওয়া যাচ্ছিলো না।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার বলেন, মরদেহের খবর শোনামাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট আসার পরে দুলালের কি হয়েছিল বিষয়টি জানা যাবে।