‘বঙ্গবন্ধুর চরিত্রে বেমানান’ প্রসঙ্গে যা বললেন শুভ

বহুল প্রতীক্ষীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ ১৩ ই অক্টোবর বাংলাদেশে ও ২৭ অক্টোবর ভারতে মুক্তি পেয়েছে। এ সিনেমায় মূল চরিত্র,বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ।

শুক্রবার বঙ্গবন্ধুর নিয়ে নির্মিত এই বায়াপিক ভারতেও মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার ভারতে প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে রূপদানকারী অভিনেতা আরিফিন শুভ।

প্রিমিয়ার শোয়ের আগে আরিফিন শুভ ভারতীয় জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজারের সঙ্গে কথা বলেন। আরিফিন শুভ আনন্দবাজারকে বলেন, এখনো আমি খুব একটা ভালো নেই। নাকের মধ্যে হাড় এবং মাংস কাটা হয়েছে। কিন্তু জানি থেমে থাকলে তো চলবে না।

মুম্বাইয়ের পর কলকাতায় সিনেমার প্রচারের কাজ শেষ হয়েছে। আরিফিন শুভ জানলেন, বুধবার থেকে কোনোরকম বিশ্রাম পাননি। তবে অসুস্থতা এবং কাজের এই চাপ একসঙ্গে সামলানোকে এ সিনেমা এবং অভিনয়ের প্রতি তার প্যাশনের ফল বলে জানালেন আরিফিন শুভ।

তবে সিনেমায় আরিফিন শুভর অভিনয় নিয়ে সোশ্যাল মিডিয়ার সমালোচনা ওঠে যেএই চরিত্রের জন্য তিনি বেমানান।

এরই মধ্যে বাংলাদেশে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্র মানে, সেখানে বাড়তি সাবধান থাকতে হত।

আরিফিন শুভ অকপটে বললেন, প্রত্যেকে বলেছিলেন ভুল কাস্টিং হয়েছে! সোশ্যাল মিডিয়ায় যে যা লিখেছিলেন, সবটা আমি দেখেছি। এখন তারাই প্রশংসা করছেন।

আরিফিন শুভ জানান, লোকে কথা বলবেই। তা নিয়ে তিনি বিচলিত নন। অভিনেতা আরও বলেন, শ্যাম বেনেগাল এই উপমহাদেশের একজন কিংবদন্তি পরিচালক। তার সিদ্ধান্তকে সহজে ফেলে দেওয়া যায় না।

এ সিনেমার সূচনা লগ্ন থেকেই জাতির পিতার চরিত্রের জন্য প্রয়োজনীয় খুঁটিনাটি জেনেছিলেন আরিফিন শুভ। পাশাপাশি বঙ্গবন্ধুর প্রচুর ভিডিও ফুটেজ দেখা, বইপড়া এবং ওয়ার্কশপের মাধ্যমে নিজেকে এই চরিত্রের জন্য প্রস্তুত করেছিলেন অভিনেতা।

সিনেমা দেখার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কী রকম প্রতিক্রিয়া পেলেন? আরিফিন বললেন, বলা খুব কঠিন। কারও পরিবারের সদস্যদের এক রাতে যদি গুলি করে মারা হয়, তারপর সেই মানুষটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। সেই মানুষটা সিনেমা দেখার পর খুব ভালো অভিনয় করেছি বলবেন সেই প্রত্যাশা করিনি। চোখের জলে অন্ধকার অতীত দেখে তিনি আর কী বলতে পারেন!

৫৫ বছর বয়সে নিহত হন বঙ্গবন্ধু। আরিফিন শুভর বয়স এখন ৩৯ বছর। মূলত দর্শক তাকে রোমান্টিক এবং অ্যাকশন হিরো রূপে দেখতে পছন্দ করে। ‘মুজিব: একটি জাতির রূপকার’সিনেমায় অভিনয় করে আরিফিন শুভ এখন প্রশংসায় ভাসছেন।

তথ্যসূত্র: আনন্দবাজার